নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যার দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার বাংলাদেশ শাখা আনসার-আল-ইসলাম।
একটি পাঠানো ই-মেইলে নিলয়কে আল্লাহর শত্রু বলে আখ্যায়িত করে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে ডেইলি স্টার।
ডেইলি স্টার ই-মেইলের বরাত দিয়ে লিখেছে, "আলহামদুলিল্লাহ! আনসার-আল-ইসলাম (বাংলাদেশ শাখা) এর মুজাহিদরা আল্লাহ ও তার রাসূল (স.) এর শত্রু নিয়ল চৌধুরি নীলকে হত্যার অভিযান সম্পন্ন করেছে।"
তবে পত্রিকাটি জানিয়েছে, মেইল প্রেরক মুফতি আব্দুল্লাহ আশরাফ নিজেকে আনসার-আল-ইসলামের মুখপাত্র হিসেবে দাবি করেছে। কিন্তু এটা নিশ্চিত হওয়া যায়নি।
ফেইসবুকে ইসলাম ও অন্যান্য ধর্ম নিয়ে লেখালেখি করতেন ৪০ বছর বয়সী নিলাদ্রি চট্টোপাধ্যায়। শুক্রবার বিকালে ঢাকার পূর্ব গোরানে বাসায় ঢুকে তাকে হত্যা করা হয়।
তার স্ত্রী আশা মনি দাবি করেছেস যে ৪ জন লোক ফ্লাটে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে।
জেডআই





