খুলনার ফুলতলা উপজেলায় বিদেশি পিস্তলসহ মো. হাবিবুর রহমান শেখ (২১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। হাবিবুর ফুলতলার খানজাহানপুর গ্রামের সাজ্জাদ শেখের ছেলে।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে ফুলতলা বাজারের আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার নামের একটি দোকান থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত.ম. রোকনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ হাবিবুর শেখকে আটক করা হয়েছে। তাকে সঙ্গে নিয়ে আরও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

আটক হাবিবুর সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী বলে জানান ওসি।

ইআর