রাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ফাঁসির আদেশ কার্যকর হওয়া সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ইসলামের (বাংলা ভাই) উপদেষ্টা লুৎফর রহমানকে (৫৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শিকদারী বাজার থেকে লুৎফরকে গ্রেপ্তার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যক্তি বলেন, র‌্যাবের দলটি যখন শিকদারী বাজারে যায়।

এ সময় লুৎফর রহমান ওই বাজারে অবস্থান করছিলেন। পরে র‌্যাবের সদস্যরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁকে গাড়িতে নিয়ে চলে যায়।

এ বিষয়ে মোবাইল ফোনে র‌্যাব বাগমারা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) জামান আল নাসের বলেন, র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেলের নেতৃত্বে লুৎফর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১০টি হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।

এআই