ঝিনাইদহে পানবোঝাই পিকাপ ভ্যান উল্টে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন। বৃহস্পতিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ-মাগুরা সড়কের আড়ুয়াকান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম অসীম সাহা (৩৫)। সে ফরিদপুরের মধুখালীর অখিল সাহার ছেলে। পান বোঝাই পিকাপ ভ্যানটি মধুখালী থেকে ঝিনাইদহ আসছিল।

ঝিনাইদহ সদর থানার ওসিশাহবুদ্দিন আজাদ জানান, পান বোঝাই পিকাপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ব্যবসায়ী।

ঢাকা, ০৩ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস