নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া’র মেঘনায় আজ সকালে মাছধরা জেলে নৌকা ডুবিতে নিখোজ হওয়া ৩ জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার বুড়িরচর এলাকার মৎস ব্যাবসায়ী ইমাম উদ্দিন রিমন জানান, ভোরে ১০/১২ জন মাঝি মাল্লা ও জেলে মেঘনা নদী থেকে ইলিশ মাছ ধরে ফেরার সময় বুড়িরচর এলাকার রহমত বাজারের নিকট ইঞ্জিন চালিত জেলে নৌকাটি ডুবে যায়। এ সময় ৩জন জেলে ছাড়া বাকি সবাই সাতরে তীরে আসতে সক্ষম হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল হুদা জানান, স্থানীয় জেলেদের সহায়তায় প্রায় ৪ ঘন্টা পর সকাল ১০টায় মেঘনা নদী থেকে জামাল মাঝি (৪২) নামের একজনের লাশ উদ্ধার করা হয়। পরে মতিন (২৫) ও রাকিব (১৮) কেও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি শূণ্যের চর এলাকায়।
এদিকে গত কয়েকদিনের টানা বর্ষণে জেলা শহরের হরিনারায়নপুর, লক্ষীনারায়ণপুর, বড় মসজিদ সার্র্কিট হাউস রোড, জজকোর্ট রোড-সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
এসএইচ





