মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে ইউনিয়ন প্রশাসন বিষয়ে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আফাজ উদ্দিন আহমেদ, এলজিএসপি প্রকল্পের ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটেটর মো: সামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) হাসিনা মমতাজসহ অন্যরা।
উপজেলা পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সব্দালপুর ইউপি চেয়ারম্যান নুরুল হোসেন মোল্যা, সদর ইউপি চেয়ারম্যান মো: মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাসসহ আরো অনেকে।
কর্মশালায় উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে গয়েশপুর ইউনিয়নের চন্ডিখালী ও নাকোল ইউনিয়নের মধুপুর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যদের উপজেলা নির্বাহী অফিসার শপথ বাক্য পাঠ করান।
সাইফুল্লাহ/এমবি





