রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর থেকে ২৬৮ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ২১০ টাকা।
৩৭ বিজিবি আলাইপুর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ সব মালামাল উদ্ধার করে। ৩৭ বিজিবির অতিরিক্ত পরিচালক ও অপস অফিসার এইচ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ ২৬৮ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৭ হাজার ২১০ টাকা। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি।
ফেনসিডিলগুলো ধ্বংস করা হবে ও অন্য মালামাল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
ইআর





