কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষককে লাঞ্ছিত করেন ছাত্ররা। অভিযুক্ত ছাত্রদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার ছাত্রলীগ কর্মীরা কুড়িগ্রাম-চিলমারী সড়কে অবরোধ কর্মসূচি দেন। তারা কলেজমোড় থেকে জজকোর্ট মোড় পর্যন্তসড়কে ব্যারিকেড ও আগুন জ্বালিয়ে অবরোধ করেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এ অবরোধ চলে। অবরোধের কারণে কুড়িগ্রাম-চিলমারী সড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।পুলিশ অবরোধকারীদের সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
গত বুধবার কুড়িগ্রাম সরকারি কলেজে ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের জন্য অতিরিক্ত ফি নেয়া হয়। এঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমানকে লাঞ্ছিত করে ওই কলেজের কিছু শিক্ষার্থীরা।
এমকে





