১০১০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. এখলাছ উদ্দিন টুটুল মেম্বারকে বোয়ালমারী উপজেলার দক্ষিণ শিবপুরের ভাড়া বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার বিকালে র্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল মারুফ মৃধার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০১০টি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির ৬৫ হাজার ৯০০ টাকা, বিভিন্ন কোম্পানির ১০টি মোবাইল ফোনের সিম এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ০৯টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
আটক মো. এখলাছ উদ্দিন টুটুল মেম্বার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখীর গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে।
র্যাবের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. এখলাছ উদ্দিন টুটুল মেম্বারকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, টুটুল পেশাদার মাদক ব্যবসায়ী এবং বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলায় ইয়াবা সম্রাট নামে পরিচিত।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





