সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় আমদানি পণ্যবাহী ট্রাকের চাপায় পড়ে একজন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আসাদুজ্জামান (১৯) নামের ওই পরিবহন শ্রমিক বন্দরের সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি ট্রাক তাকে সজোরে আঘাত করলে তিনি পড়ে গিয়ে চাকার নিচে চাপা পড়েন। গুরুত্বর আহত অবস্থায় খুলনায় চিকিৎসার জন্য নেয়ার পথে মারা যান তিনি।

নিহত আসাদুজ্জামান ভোমরার গাংনিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে বলে জানা গেছে।

এআই