হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি) ও আনসারুল্লাহ বাংলাটিমের নয়জন সদস্যকে রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি’র উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, রবিবার রাতে রাজধানীতে ব্যাংক ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই, বোমা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।

তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এমআর/এমকে