রংপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাহাবুদ্দিন (৯০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার পালিচড়া মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহাবুদ্দিনের ছেলে তাজুল ইসলাম মামলা করেছেন।
পুলিশ জানায়, সদর উপজেলার ওই গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে সাহাবুদ্দিনের সঙ্গে তার চাচাত ভাইদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। সকালে চাচাত ভাই মোখলেছুর রহমান, মহুবল ও হেফজুর রহমান জমিতে চাষাবাদ করতে গেলে সাহাবুদ্দিন বাধা দেয়। এ সময় তারা সাহাবুদ্দিনের উপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদিুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা রয়েছে।
এমএনজে





