চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও পতেঙ্গা থানায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। তারা হলেন- মো. বাবর আলী, মো. আলমগীর ও মো. কাদের।
পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. গফুর জানান, গভীর রাতে নগরীর খেঁজুরতলা এলাকার মকবুল হোসেন সোসাইটিতে অভিযান চালানো হয়।
এসময় ৬০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এছাড়া রাতেই চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে থানার পাঠানিয়া গোদা এলাকার তালুকদার বাড়ি থেকে ৪০ পিস ইয়াবাসহ বাবর আলী নামে এক যুবককে আটক করে।
এআর





