মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের দ্রুত সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নিদেশ দেন।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়াস্থ ঢাকা মহাসড়কের রাজ্জাকের মোড়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

জেআই