কুমিল্লা দাউদকান্দিতে হাত –পা বাঁধা অবস্থায় সিএনজি চালক মোঃ আনোয়ার হোসেন ওরফে চারু মিয়া (৫৫) লাশ উদ্বার করছে পুলিশ।

রোববার সকাল ১০ টায় উপজেলার মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের রামনগর-জিংলাতলী নতুন সড়ক থেকে উদ্বার করে ।

জানা যায়, ছিনতাইকারী হাতে নিহত সিএনজি অটোরিক্সা চালক মোঃ আনোয়ার হোসেন ওরফে চারু মিয়া (৫৫) দাউদকান্দি উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত আছাদ মিয়ার মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক মাস আগে আনোয়ার হোসেন দুই লাখ টাকা ঋণ নিয়ে সারে চার লাখ টাকায় একটি সিএনজি অটোরিক্সা ক্রয় করে। ঋণের টাকা পরিশোধ করার জন্য আনোয়ার হোসেন রাতের বেলায় এবং তার ছেলে নজরুল ইসলাম দিনের বেলায় গাড়িটি চালাত। শনিবার সন্ধ্যায় ঢাকা-কচুয়া সড়ক দিয়ে আনোয়ার হোসেন যাত্রীসহ গাড়িটি নিয়ে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা চারদিকে খুঁজাখুজি করে। রোববার সকালে রামনগর-জিংলাতলী নতুন সড়কের পাশে থেকে মুখে কস্টেপ দিয়ে মুড়ানো এবং হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ অজ্ঞাত লাশের খবর পেয়ে আনোয়ার হোসেনের লাশ সনাক্ত করে।

গৌরীপুর ফাঁড়ির ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, ছিনতাকারীরদল গাড়ির চালককে হাত-পা বাঁধা অবস্থায় পুরো মুখমন্ডল কস্টেপ দিয়ে পেচানোর ফলে স্বাস প্রস্বাসের কারণে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইআর