ফের রোহিঙ্গা ক্যাম্প থেকে ছুরিকাঘাতে নিহত এক রোহিঙ্গা লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্প থেকে এ লাশ উদ্ধার করা হয়।

আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ক্যাম্পের বি-১০ নম্বর ব্লকের মসজিদের পাশ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম ইউসুপ আলী (৫৫)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৮টার দিকে খবর পেয়ে বালুখালী ক্যাম্পে গিয়ে শরীরে ছুরিবিদ্ধ অবস্থায় ইউসুপ আলীর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, শত্রুতার জেরে রোহিঙ্গারাই ছুরিকাঘাত করে ইউসুপকে হত্যা করে থাকতে পারে। ওসি আরো জানান, তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তানজিমার ঘোনা শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করা হয়।

জেড