দিনাজপুরে ৯৫ বোতল ফেনসিডিলসহ মো. মাহফিজুর রহমান (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা।

আটক মাহফিজুর রহমান দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম এলাকার ইলিয়াসের ছেলে।

রোববার দুপুরে বড়গ্রাম চিলাহাজীপাড়া রিয়াজুল মৌলভীর পুকুর সংলগ্ন বাঁশঝাড় হতে ৯৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে র‌্যাব।

দিনাজপুরের এএসপি মো. মনজুরুল আলম জানান, দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন বড়গ্রাম এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেনসিডিলসহ মো. মাহফিজুর রহমানকে আটক করা হয়।

র‌্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব-১৩ বাদী হয়ে কোতয়ালি থানায় এজাহার দায়ের করেছে।

এমকে