মাগুরা জেলার পুলিশ লাইন এলাকায় রুহল আমীন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের পুলিশ লাইনের সামনে থেকে বুধবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত স্কুলশিক্ষক মাগুরা পুলিশ লাইন পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

নিহতের ছেলে মেজবাউল হক অভিযোগ করে বলেন, ‘ফজরের নামাজে যাওয়ার সময় জমাজমি বিরোধের সূত্র ধরে তার পিতাকে প্রতিবেশী আতর আলি ও তার লোকজন হত্যা করেছে।’

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন সরকার জানান, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএনজে