শাহজাহান (২৫) নামে বিএনপির এক কর্মীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে থেকে ডেকে নিয়ে দু’পায়ে গুলি করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার ভোরে এঘটনা ঘটে। গুলিবিদ্ধ শাহজাহানের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।

জানা যায়, আজ ভোরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে থেকে শাহজাহান নামের ওই বিএনপি কর্মীকে আটক করে ঢাকা উত্তর জেলা গোয়েন্দা পুলিশ। আটকের পর শাহজাহানের দু’পায়ে গুলি করে গোয়েন্দা পুলিশ।

গুরুতর আহতবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির ঘটনা ঘটেছে। তবে আমার এলাকায় নয়। এঘটনা ঘটেছে আশুলিয়া থানা এলাকায়।

অপর দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, গুলির ঘটনা শুনেছি। তবে আমার এলাকায় নয়। এটা সাভার এলাকায় ঘটেছে।

এমকে