পাবনায় মিনি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম (৪২) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে- আব্দুস সালাম, শামীম ও রেজাউলের নাম জানা গেছে। তারা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আবুল কালাম সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের তজিম উদ্দিনের ছেলে।
পাবনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলেয়া খাতুন জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মিনি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার চালক আবুল কালাম, আব্দুস সালাম, শামীম ও রেজাউলসহ পাঁচজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অটোরিকশার চালক আবুল কালাম মারা যান বলে জানান এসআই।
কেএইচ





