রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে আবু বক্কর হোসেন (২৮) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।
আবু বক্কর নরসিংদী জেলার মুহিষাদী উপজেলার হাসান আলীর ছেলে। আটকের সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি ও হ্যান্ডকাফ উদ্ধার করা হয় এবং একটি মাইক্রোবাস আটক করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) অবনি শঙ্কর কর জানান,কাজলা এলাকায় ভুয়া ডিবি পরিচয়ে ৫জন অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১জনকে আটক করা হয়। বাকি ৪জন পালিয়ে যায়।
[b]ঢাকা, ০৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]