যশোরের বেনাপোল সীমান্তবর্তী পুটখালী ও গাতিপাড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে ফিরে আসা আট বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাহাজানের ছেলে খোকন (৪০), ফরিদপুরের গোপালনগর এলাকার জগন্নাথ শীলের ছেলে বিষ্ণু শীল (২২),ব্র্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ইয়াকুবের ছেলে সুমন (১৮), বাগেরহাটের কাশেমের স্ত্রী রিতা বেগম (৩২), নারায়ণগঞ্জের আরমান হোসেনের স্ত্রী শাহানাজ আক্তার (২৮), পূর্বচন্দ্র তালুকদারের ছেলে মিহীর তালুকদার (২৭), পাবনার ভাংগা উপজেলার শাহাদৎ হোসেনের স্ত্রী নাজমা আক্তার (২৮) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মাসুদুর রহমান (৩৫)।

পুলিশ জানায়, ওই আটজন বেড়ানো ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে গিয়েছিলেন। কাজ শেষে আবার দালালের মাধ্যমে সীমান্ত পথে একইভাবে ফেরার সময় বিজিবির হাতে আটক হন তারা।

পরে বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, আটক সবার বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা হয়েছে। আজ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ