বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে জেলে অপহরণ রোধ এবং অপহৃত জেলেদের উদ্ধারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সমুদ্রগামী মৎস্য জেলেরা।
সোমবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জলদস্যু দমন ও অপহৃত জেলেদের উদ্ধারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
এসময় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় সভাপতি ইসরাইল পন্ডিত, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদারসহ পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকার অন্তত শতাধিক জেলে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





