শাহবাগে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সি বাদলসহ ৬কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তিনি গুরুতর আহত হয়েছেন। [img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396617249.jpg[/img]
আটক অন্যরা হলেন-ধীমান,টিটো, সোহাগ, ফরিদ আহমেদ ও জয়। এরা সবাই গণজাগরণ মঞ্চের কর্মী। এছাড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসানকেও আটক করেছে পুলিশ।[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396617293.jpg[/img]
শুক্রবার বিকেল ৪টায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে গণজাগরণ মঞ্চের কর্মীরা শাহবাগে একত্রিত হয়। এ সময় পুলিশ তাদের উপর হামলা করে। হামলার সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন,শুক্রবার বিকাল ৩টায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাবেশ ছিল এখানে। গণজাগরণ এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পাল্টাপাল্টি কর্মসূচি থাকায় নাশকতার আশঙ্কায় কাউকে এখানে একত্রিত হতে দেওয়া হয়নি।
[b]ঢাকা, ০৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
জাতীয়
গণজাগরণ কর্মীদের ওপর লাঠিচার্জ, আটক ৭
শাহবাগে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহমুদুল হক মুন্সি বাদলসহ ৬কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তিনি গুরুতর আহত হয়েছেন।





