ভাঙচুর মামলায় ৩৪ জনকেআটক করেছে পুলিশ। শনিবার দুপুর পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশজানায়,গত মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশোবাড়িয়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ কর্মী সিরাজুল ইসলাম রিন্টু মুন্সি নিহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ফুরসুন্দি ইউনিয়নের ১৩টি গ্রামের দুইশ বাড়ি ঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয়। আটককৃতদের বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল মালেক ও শহিদ শিকদার গ্রুপ এই পাল্টাপাল্টি ভাঙচুরের ঘটনা ঘটায়। এ নিয়ে ঝিনাইদহ সদর থানায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ