ভালো কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বুধবার  দুপুর সাড়ে ১২টার দিকে দেহবাটা উপজেলার শাখরা ও ভাতশালা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে বিজিবি এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি জানায়, ভাল কাজের লোভ দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে সীমান্তের বেড়ি বাঁধের ওপর জড়ো করা হচ্ছে এমন খবর পেয়ে বিজিবির টহল দল সেখানে যায়। এসময় শিশুসহ ৬ বাংলাদেশি উদ্ধার করে ও পাচারকারীদের আটক করে।

৬ বাংলাদেশি হলেন- চট্রগ্রাম জেলার বায়েজীদ বোস্তামী উপজেলার নাসিরাবাদ গ্রামের বাবুল হোসেন জামাল উদ্দিন (২২), বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার খাজুরবাড়ি গ্রামের বাবুল হোসেন (২০),  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ মুসলিমাবাদ গ্রামের  শামসুল ইসলাম (২৩)।

অপরদিকে ভাতশালা সীমান্ত থেকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার লিটু মোড়ল (২২), জালাল গাজী (২২), ও অব্দুল খালেককে (৩৫) আটক করে বিজিবি। পরে তাদের পাসপের্ট আইনে মামলা দিয়ে দেবহাটা থানায় সোপর্দ করা হয়। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেআই