যশোরে পিকআপের ধাক্কায় কেশবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিহত হয়েছেন। নিহত ছাত্রদল নেতার নাম মুশফিকুস সালেহিন মাসুম (৩৪)বলে জানা যায়।
রোববার রাত ৮টায় যশোর-কেশবপুর সড়কের কুয়াদা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত জানান, রাতে মাসুম শহর থেকে মোটরসাইকেলে করে কেশবপুরে ফিরছিলেন। পথে কুয়াদা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





