গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
শনিবার সকালে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর। পরনে লুঙ্গি ও চেক শার্ট রয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশের এসআই মো. মোজাম্মেল হক জানান, বড়বাড়ি এলাকায় ওই মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শুক্রবার রাতের কোনো এক সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৬টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
এমই





