রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী এলাকায় নির্মাণাধীন ভবন ধসে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার ভোর ৫টার দিকে ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় ছাদ ধসে এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন, শাহাদত (২০), শহীদুল (২৩), আসলাম আলী (২৪), জিসান (২৫), ও জাকির (২৯)।

আহত শ্রমিকদের সহকর্মীরা উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এদের মধ্যে শাহাদতের অবস্থা আশঙ্কাজনক।

এআর