সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস ও রোলার মেশিনের মুখোমুখি সংঘর্ষে মিজান নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত তিনজন। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, সকালে শাহা আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লালমনিটর হাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে আসা রোলার মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘনাটি ঘটে।
এআই





