রাজবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার পাংশা উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার নন্দিগ্রাম থানার পূর্ব বাশ বাড়িয়া গ্রামের মো. মিলন হোসেন (২২) ও জামাল হোসেন (২৫)।

নিহতরা মাগুড়া জেলা থেকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্রিজ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম বলেন, ‘ দুর্ঘটনার খবর পেয়ে রাত পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

জেড