গাজীপুরের পূবাইল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাতে পূবাইরের হায়দ্রবাদ আক্কাছ মার্কেট হাজিপাড়ার এক ঝিলের পাশে তার লাশ পড়ে ছিল।
নিহত মোফজ্জল হোসেন ওরফে তোফাজ্জল (৩৮) জামালপুরের আব্দুল মজিদের ছেলে। পুবাইল এলাকায় ভাড়া থেকে তিনি দিনমজুরের কাজ করতেন।
পূবাইল থানার ওসি মো: নাজমুল হক ভূইয়া জানান, শুক্রবার রাতে মোফাজ্জল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। শনিবার রাত ৮টার দিকে হাজিপাড়া এলাকায় এক ঝিলের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রাত ১১টায় তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ওসি বলেন, “নিহতের ঘাড়ের পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের আগে বিস্তারিত বলা সম্ভব নয়।”
এমবি





