বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে বাগেরহাটে ২০ দলীয় জোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার সকালে শহরের মুনিগঞ্জ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার মোড় এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ করে।
পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদল সভাপতি মেহেবুবুল হক কিশোর, ছাত্রদল সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলীসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তরা বলেন, সংসদে উত্থাপিত আইন পাশ হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। এটি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই আন্দোলনের মাধ্যমে সরকারকে এই আইন পাশ করা থেকে বিরত থাকতে হবে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





