সাতক্ষীরায় নাশকতা অভিযোগের মামলায় বিএনপি ও জামায়াতের সাত কর্মীসহ ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির এক ও জামায়াতের ছয়জন কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
এমকে





