ফেনীতে ভূমিকম্পে শহরের এসএসকে সড়কস্থ ১০তলা বিশিষ্ট শাহ আলম টাওয়ারে তিন তলা থেকে দশ তলা পর্যন্ত সিড়ি বরাবর নীচে লম্বা চিকন ফাটল দেখা দিয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
টেকনিকেল কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত টাওয়ারটি তালাবদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়ে বন্ধ করে দেয় ফেনী জেলা প্রশাসন।
এসময় ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম ভবনটির গেটে পরবর্তী দির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকার ঘোষনার নোটিশ ঝুলিয়ে দেন।
ফেনী জেলা প্রশাসন, গণপূর্ত, পৌরসভা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১১টায় ভূমিকম্পে শহরের এসএসকে সড়কের ১০ তলার শাহ আলম টাওয়ারে তিন তলা থেকে ১০তলা পর্যন্ত সিঁড়িতে ফাটল দেখা দেয়। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও প্রকৌশলীরা এসে টাওয়ারে অবস্থিত ব্যাংক, বীমাসহ সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খন্দকার সানাউল হক, ফেনী গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জুয়েল আহমেদ, ফেনী পৌরসভার কাউন্সিলর মো. সাইফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার পিকেএম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক ও এলজিইডির প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে।
জেআই





