যশোরের অভয়নগর উপজেলায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে।বুধবার সকালে উপজেলার রাজঘাট এবং দুপুরে দিকে চেঙ্গুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টায় নওয়াপাড়া রেল স্টেশনের অদুরে রাজঘাট রেল ক্রসিংয়ের পাশে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অজ্ঞাতনামা (৫৫) এক বৃদ্ধ নিহত হন।

অপরদিকে দুপুর সাড়ে ১২টার দিকে চেঙ্গুটিয়া এলাকায় খুলনা থেকে রাজশাহীগামী সাঁগরদাড়ি এক্সপ্রেসের ধাক্কায় ৬০ বছরের অজ্ঞাতনামা এক বৃদ্ধ মারা যান।

খবর পেয়ে যশোর জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় যশোর জিআরপি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

এআই