গোপালগঞ্জে টোকাই ও দরিদ্র শিশুদের আনন্দিত করতে অনুষ্ঠিত হলো আনন্দ উৎসব ও সাঁতার প্রতিযোগিতা।

শুক্রবার বেলা ১১টায় শহরের মধুমতি লেক পাড়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ অসহায় শিশু বিকাশ কেন্দ্র এসব অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আজম। এছাড়া সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না ও আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা যিহিস্কেল বালা। অনুষ্ঠানে অংশ নেন শতাধিক ছেলে-মেয়ে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই