চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর শুল্ক ও গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক আট কোটি টাকা।
শনিবার রাত পৌনে ৮টার দিকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মশিউর রহমান স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দুবাই থেকে আসা ফ্লাই দুবাই নামের ওই বিমানের মালামাল রাখার জায়গায় একটি ব্যাগ থেকে ১৩৮টি (১৬ কেজি) স্বর্ণের বার উদ্ধার করা হয়।
কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, ব্যাগটির মালিক কে? এ বিষয়ে তদন্ত করা হচ্ছে । তদন্তের পর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





