বেনাপোল চেকপোস্ট থেকে দুই কোটি টাকা মূল্যের সামদ্র্রিক সিগনালে ব্যবহৃত নেভিগেশন সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চেকপোস্ট সংলগ্ন সাদিপুর সীমান্ত থেকে শনিবার সকালে এগুলো আটক করা হয়।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় অভিযান চালান হয়। এ সময় ভারতে পাচারকালে আটক করা হয় সামদ্রিক সিগনালে জাহাজে ব্যবহৃত নেভিগেশন মেশিনের বিভিন্ন সরঞ্জাম, ক্যানসারের ওষুধ, মেডিকেল সামগ্রীসহ বিপুল পরিমান গার্মেন্টস পণ্য। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
তিনি জানান, আটক পণ্যের মূল্য প্রায় ২ কোটি টাকা। সেগুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে।
কেএইচ





