নারায়ণগঞ্জ জেলা গণফোরামের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এসএম আকরামের নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান দেলোয়ার হোসেন চুন্নুকে গ্রেফতার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে মহাজোট মনোনীত প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সোমবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাতে একটি মামলায় চুন্নুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমআর





