বেনাপোলের দৌলতপুর সীমান্তে ১৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
খুলনা ২৩ বিজিবির দৌলতপুর ক্যাম্পের কমান্ডার মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিজিবির সদস্যরা বেনাপোলের দৌলতপুর সীমান্তে মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারকৃত ফেনসিডিল খুলনা বিজিবি ব্যাটালিয়নে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





