রাজধানীর মিরপুর-১ এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। রাস্তার পাশে অবস্থিত ব্যবসায়ীক স্থাপনাসহ যাবতীয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তাসহ দারুসসালাম থানার পুলিশ একযোগে অভিযানটি পরিচালনা করছে।

শনিবার সকাল ৯ টা থেকে এ অভিযান শুরু হয় এবং অনির্দিষ্ট সময় পর্যন্ত চলবে।

দারুসসালাম থানার উপ-পরিদর্শক (এসআই) জাহানুর আলী উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট, হকার্স মার্কেট, মুক্তিযোদ্ধা মার্কেটসহ মিরপুর-১ এর বিভিন্ন স্থানে ফুটপাতের দোকান ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। সকাল থেকে এ পর্যন্ত প্রায় তিনশ’ এর মত দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

এসএইচ