হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেড় কেজি সোনাসহ জিয়াউর রহমান(৪০) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সোয়া ১২টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা বিভাগ ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, মালয়েশিয়া এয়ারলাইনসের (এমএইচ১৯৬) বিমানটি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় যাত্রী জিয়াউর রহমানকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে তার সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগ থেকে ১ হাজার ২৭৩ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের গহনা উদ্ধার করা হয়।যার আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা। জিয়াউর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





