ব্রাহ্মণবাড়িয়ায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৬ নভেম্বর) দুপুরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিমেন্টভর্তি একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। মনকাশাইর নামক স্থানে সিমেন্টবোঝাই ট্রাকটি অটোকে ধাক্কা দিলে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর ৩ যাত্রী নিহত ও ৪ জন আহত হন।

ব্রাহ্মণবাড়িয়া হাইওয়ে থানা পুলিশের এসআই আবদুর রাজ্জাক এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমবি