রাজধানীর মতিঝিলে জনতা টাওয়ারে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ১০তলা ভবনটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

তবে কত তালায় আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে।

এমবি