পিরোজপুরে জিয়ানগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় বাবুল তালুকদার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন।

তিনি বলেন, জিয়ানগর উপজেলার টগড়া ফেরী ঘাটে ভান্ডারিয়া নদমুল্লা গ্রামের বাবুল তালুকদার পিরোজপুর যাওয়ার সময় সকাল ৮.০০ ঘটিকায় রাস্তা পাড়ি দেবার সময় অটোরিকসার ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

তাকে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

এসএইচ