কুষ্টিয়ার মিরপুরে পৃথক ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
রোববার সকালে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পোড়াদহ রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি জাগিরপাড়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শামীমকে দেড় কেজি গাঁজাসহ আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
অন্যদিকে, একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পোড়াদহ রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে বগুড়ার আদমজী উপজেলার বড়াগিরা গ্রামের খররান ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী সবুজকে (২০) দেড় কেজি গাঁজাসহ আটক করে।
পরে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





