জেলার তানোরে মাদক ব্যবসায়ী লাইলী বেগম ও আবদুল আজিজকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লাইলীকে এক বছর এবং আজিজকে আট মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। আটককৃত লাইলী উপজেলার দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

রোববার সকালে তানোর উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আদালতে রায় ঘোষণার পর বিকালে তাদের রাজশাহী কারাগারে পাঠায় পুলিশ।

রাজশাহীর তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মুনীরুজ্জামান ভূঁঞা জানান, সকালে তানোর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় আদালতের সামনে তারা দোষ স্বীকার করায় তিনি এ সাজা দেন।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর