রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগে অভিযান চালিয়ে ২ অবৈধ কারখানা সিলগালা করেছে র্যা ব-২। এ সময় কারখানার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
সিলগালা হওয়া কারখানা ২টি হলো-কামরাঙ্গীচরের 'মৌসুমী লজেন্স ফ্যাক্টরি' ও হাজারীবাগে নামহীন নকল বৈদ্যুতিক তার কারখানা।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালায়।
র্যা ব-২ এর অপারেশন অফিসার মেজর রাকিব জানান,গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কামরাঙ্গীচরের হযরত নগর এলাকায় ভেজাল চকলেট তৈরির কারখানা 'মৌসুমী লজেন্স ফ্যাক্টরি'তে অভিযান চালানো হয়।
এ সময় কারখানাটির মালিক মোহাম্মদ আলীকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস কারাদণ্ড এবং কর্মচারী হাবীবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাস কারাদণ্ড প্রদান করা হয়।
তিনি আরও জানান,হাজারীবাগের পশ্চিম ঝাউচর এলাকায় নকল বৈদ্যুতিক তার উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) এর অনুমোদন না থাকায় অনুমোদন না থাকায় কারখানাটির মালিক নজরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড এবং মালিকের ভাই জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া ম্যানেজার লায়লা নাজনীনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]