সিরাজগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে বরাদ্দকৃত ১০টন চাউল ও নগদ দুই লক্ষ টাকা সদর উপজেলার সয়দাবাদ, কালিয়া হরিপুর, কাওয়াখোলা ও খোকশাবাড়ি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত সাত শতাধিক মানুষের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আমিনুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার শিকদারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





